লক্ষীছড়িতে মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় মারমা সম্প্রদায়ভিত্তিক সামাজিক সংগঠন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মেজার পাড়া মার্কেট শেড প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। সভার মাধ্যমে সংগঠনের তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষীছড়ি উপজেলা শাখার সভাপতি অংগ্যপ্রু মারমা এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক অংসু মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সুধা অং মারমা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া সভায় উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লাপ্রু মারমা, থোয়াইহ্লাপ্রু মারমা, উপজেলা সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক উথোয়াইচিং মারমা (উত্তম), উপজেলা মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি চিনিঅং মারমা এবং উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি খিলু অং মারমাসহ অন্যান্য নেতারা অংশ নেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা—খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের—মারমা জনগোষ্ঠী অতীতে বিভিন্ন নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে ভূমিকা রেখেছে। তবে দুর্গম এলাকার অনেক মানুষ এখনও শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত বলে তারা উল্লেখ করেন।

তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের সহযোগিতায় পার্বত্য অঞ্চলের উন্নয়নে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে স্থানীয় মারমা শিশু শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here