লংগদু জোন কর্তৃক দক্ষিণ পাবলাখালি এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

লংগদু জোন কর্তৃক দক্ষিণ পাবলাখালি এলাকার একটি গোয়েন্দা-ভিত্তিক অপারেশনে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউপিডিএফ (মুল) এর সংগ্রাহক রঞ্জন বিকাশ চাকমা সন্দেহজনকভাবে ওই এলাকায় অবস্থান করছিল।

এই তথ্যের ভিত্তিতে রাত ১০:২০ ঘটিকার সময় একটি টহল অভিযান পরিচালিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানে, ১টি স্টারলেট ইউএসএ ০.২২ ক্যালিবার পিস্তল এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাংলাদেশ সেনাবাহিনী জনগণকে আশ্বস্ত করতে চায় যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে সকল ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here