বিশেষ প্রতিনিধি :
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ রুকুনোজ্জামান রোকন।
তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোকনুজ্জামান রোকনকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর রোকনুজ্জামান রোকন বলেন, তিনি মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন এবং নগরবাসীর সঠিক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি ময়মনসিংহ নগরীর উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার আশা প্রকাশ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণে ময়মনসিংহ নগরজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।
- তারা আশা করছেন, রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সেবার মান বৃদ্ধি পাবে এবং নগরীর উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
এই বাংলা/এমএস
টপিক

