কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত এলাকায় নারী ও শিশুসহ ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।
রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ভারতের ঝালুর চর বিএসএফ ক্যাম্প থেকে ওই ব্যক্তিদের সীমান্তসংলগ্ন এলাকায় নিয়ে আসা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, পুশইনের জন্য আনা ছয়জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের ভেতরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বিষয়টি জানাজানি হলে সীমান্তবর্তী এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গয়টাপাড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান জোরদার করেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারাও সম্ভাব্য পুশইন প্রতিরোধে নজরদারি বাড়িয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সোনা মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা নিয়ে উদ্বেগ রয়েছে। এ কারণে সীমান্ত এলাকায় সবাই সতর্ক অবস্থানে রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গয়টাপাড়া বিওপির হাবিলদার মো. মাসুদ রানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

