রাজাপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া খেয়াঘাট এলাকায় গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. সুমন ফরাজী (৩০), পিতা: মতি ফরাজী, গ্রাম: বেড়নবাড়িয়া, উপজেলা: নলছিটি; মো. ইমন জমাদ্দার (২৫), পিতা: লতিফ জমাদ্দার, গ্রাম: বেড়নবাড়িয়া, উপজেলা: নলছিটি; এবং মো. সোহাগ হাওলাদার (১৮), পিতা: মজিবুর রহমান হাওলাদার, গ্রাম: তেতুলবাড়িয়া, উপজেলা: নলছিটি, জেলা: ঝালকাঠি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) চল্লিশ কাহনিয়া খেয়াঘাটের পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মোবাইল কোর্টে হাজির করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here