রাজাপুরে ইসলামী ফাউন্ডেশনের আলোচনা সভা, ধর্মীয় নৈতিকতা ও সম্প্রীতির ওপর গুরুত্বারোপ

ঝালকাঠি প্রতিনিধি :

ধর্মীয় নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব তুলে ধরতে ঝালকাঠির রাজাপুরে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে রাজাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ‘আলোচনা সভা-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন ঝালকাঠির উপপরিচালক মো. আলম হোসেন।

এ সময় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) জেলা ওলামা দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের কোনো বিকল্প নেই। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং ধর্মীয় সহাবস্থানের মাধ্যমে সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। পাশাপাশি ধর্মীয় শিক্ষার আলোকে তরুণ প্রজন্মকে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here