বিশেষ প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ আরও কয়েকটি রাজনৈতিক দল মিলে একটি নতুন ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ গঠন করতে যাচ্ছে। আজ রোববার বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঐক্য প্রচেষ্টার আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এক বার্তায় বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে আগ্রহীদের সমন্বয়ে এই ঐক্য গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঞ্জু আরও জানান, আজকের সংবাদ সম্মেলনে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টিসহ অংশ নেওয়া কয়েকটি দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
জাতীয় নাগরিক পার্টিও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং নতুন রাজনৈতিক কাঠামো নির্মাণের লক্ষ্যে আগ্রহীদের নিয়ে এ ঐক্য ঘোষণা দেওয়া হবে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া বলেন, “আপাতত তিনটি দলের সমন্বয়ে রাজনৈতিক ও নির্বাচনী জোট হচ্ছে।”
এই বাংলা/এমএস
টপিক

