রাজধানীতে জনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন এলাকায় সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে।
এছাড়া, বিভিন্ন দাবি আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্যও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

