কাঁঠালিয়ায় লেবার পার্টির যুব মিশন ও প্রচারপত্র বিতরণ

0
168
কাঁঠালিয়ায় লেবার পার্টির প্রচারপত্র বিতরণ / ছবি - এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের আনারস প্রতীকের প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ যুব মিশনের নেতাকর্মীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার সকাল থেকেই কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটারদের মাঝে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কার্যক্রম চালান।

বাংলাদেশ যুব মিশনের আহ্বায়ক সালমান খান বাদসার নেতৃত্বে নেতাকর্মীরা ডা. ইরানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি এবং তার দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের ভূমিকা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।

সালমান খান বাদসা বলেন, “ডা. মোস্তাফিজুর রহমান ইরান জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সাহসী নেতা। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় লেবার পার্টি ও ছাত্রমিশনের দুই নেতা শহীদ হয়েছেন। যদি ডা. ইরান ঝালকাঠি-১ আসনে নির্বাচিত হন, তিনি প্রতিহিংসার রাজনীতি, চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন।”

তিনি চেঁচরী রামপুরের সকল ভোটারকে আহ্বান জানান — ডা. মোস্তাফিজুর রহমান ইরানের আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here