যুক্তরাজ্যে সিলেট-চট্টগ্রাম উৎসব আয়োজনের প্রস্তুতি সভা, সম্প্রীতি ও সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতি‌বেদক :

যুক্তরাজ্যে বসবাসরত নতুন প্রজন্মের কাছে সিলেট ও চট্টগ্রামের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরার লক্ষ্যে ‘সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬’ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এক প্রস্তুতি সভা ও সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রেডব্রিজের একটি কমিউনিটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার আহ্বায়ক সুহেল ইসলাম। সভা পরিচালনা করেন সদস্য সচিব হেলেন ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সৈয়দা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেমডেনের সাবেক মেয়র লিনা চৌধুরী, সাবেক কাউন্সিলর আয়শা চৌধুরী, কমিউনিটি নেত্রী মিরা বড়ুয়া, সাহিন চৌধুরী, আব্দুল মালিক, রাহুল ইসলাম, গিয়াস উদ্দিন, বাবলু মিয়া, লুকমান মিয়াসহ বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্ব।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি আরও জোরদার করতে সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা উৎসব আয়োজনের ক্ষেত্রে দুই অঞ্চলের ঐতিহ্য, লোকসংস্কৃতি, ভাষা, ইতিহাস ও সামাজিক মূল্যবোধকে সুন্দরভাবে উপস্থাপনের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দুই অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধিতেও সহায়ক হবে।

সভায় আয়োজকরা জানান, আগামী বছরের উৎসবকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও ঐতিহ্যভিত্তিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানটি সফল করতে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here