যশোরে যৌথ অভিযানে গ্রেপ্তার চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমন

যশোর প্রতিনিধি :

 

যশোরে যৌথ বাহিনীর অভিযানে চট্টগ্রামের আলোচিত ব্যক্তি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। তিনি জানান, চট্টগ্রাম জেলা পুলিশের অনুরোধে পরিচালিত এ অভিযানে চারজনকে আটক করা হয়। পরে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সীমান্ত পথে ভারতে পালানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মোবারক হোসেন ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি চট্টগ্রাম অঞ্চলে সক্রিয় একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করতেন।

সম্প্রতি চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগ এবং পরবর্তী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তাকে অন্যতম সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। ওই ঘটনার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছিল।

পুলিশ আরও জানায়, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here