যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন

0
204
নানা আয়োজনে সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন / ছবি - এই বাংলা

সোনারগাঁ প্রতিনিধি :

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে সোনারগাঁ স্টেডিয়ামে কুচকাওয়াজ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদর্শন ও সালাম গ্রহন করেন। এসময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁ সার্কেল মো. তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসমিন, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদ মজনু শাহ পার্কের বিজয় স্তম্ভ ও উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরতে পায়রা উড়ানো হয়, যা অনুষ্ঠানে বাড়তি আবেগ ও উৎসবের আমেজ সৃষ্টি করে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধভিত্তিক একটি মেলার আয়োজন করা হয়। মেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের চেতনা তুলে ধরা বিভিন্ন স্টল ও প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।

সার্বিকভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস সোনারগাঁবাসী গভীর শ্রদ্ধা, আনন্দ ও গৌরবের সঙ্গে উদযাপন করে।

এছাড়া উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করে। সার্বিকভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁবাসী গভীর শ্রদ্ধা, আনন্দ ও গৌরবের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here