কুলাউড়া (মৌলভীবাজার)প্রতিনিধি :
কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুষ্পঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গনে শহিদ মিনারে শহিদের স্বরনে পুষ্পঞ্জলি অর্পণ করেন কলেজের অধ্যক্ষ আতাউর রহমান সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
পুষ্পঞ্জলি অর্পণ শেষে কলেজ মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, সহকারী অধ্যাপক নাজমা বানু,হেলাল খান,গোলাপ মিয়া,শফায়েত উল্যা, মাহবুবুর রহমান, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক আক্তার হোসেন, তোফায়েল বেগ, শিক্ষার্থী কায়ুম আহমদ,জুয়েল,সাব্বির সহ কলেজের সকল শিক্ষাক ও শিক্ষার্থীরা।
এই বাংলা/এমএস
টপিক

