মিস ইউনিভার্সে ভোটে দারুণ এগিয়ে বাংলাদেশি তানজিয়া জামান মিথিলা

0
178
চিলির সুন্দরীকে টপকে দ্বিতীয় স্থানে বাংলাদেশের মিথিলা / ছবি - সংগৃহীত

বিনোদন ডেস্ক :


১২১টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে থাইল্যান্ডে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। বিশ্বের সবচেয়ে বড় এই সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ইতোমধ্যে ‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে চমক দেখাচ্ছেন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মিথিলা ২ লাখ ৮১ হাজারেরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি চিলির সুন্দরী ইন্না মলকে পেছনে ফেলেছেন। তালিকার শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়ার আহতিসা মানালো, যাকে পেছনে ফেলতে মিথিলার আরও প্রায় ২৯ হাজার ভোট প্রয়োজন।

মিথিলা জানিয়েছেন, “দেশবাসীর ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সবাইকে অনুরোধ করছি আমাকে ভোট দিন, যেন বাংলাদেশকে গর্বিত করতে পারি।”

ভোট দেওয়ার পদ্ধতিও জানিয়েছেন তিনি— Miss Universe’-এর অফিসিয়াল অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন। অ্যাকাউন্ট খুলে People’s Choice বিভাগে গিয়ে Tangia Zaman Methila-কে সিলেক্ট করুন। ফ্রি ভোট পাওয়ার সুযোগগুলো ব্যবহার করুন এবং চাইলে ভিডিও বিজ্ঞাপন দেখে অতিরিক্ত ভোট সংগ্রহ করুন।

এছাড়াও অন্যান্য বিভাগেও তিনি এগিয়ে আছেন— Best National Costume – প্রথম স্থান, Miss Congeniality – দ্বিতীয় স্থান, Best Evening Gown – দ্বিতীয় স্থান, Best Skin – তৃতীয় স্থান

উল্লেখ্য, ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুটজয়ী মিথিলা। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ভোট চলবে। আশা করা হচ্ছে, দেশবাসীর ভালোবাসায় খুব শিগগিরই তিনি প্রথম স্থানে উঠে আসবেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here