নিজস্ব প্রতিবেদক :
জাতীয় জুলাই সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করেছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত চারটি প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা বলেন, “গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটি মাত্র প্রশ্নে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে তাদের মতামত জানাবেন।”
সরকারের এই পদক্ষেপের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত সংবিধান সংস্কারের ঐতিহাসিক প্রক্রিয়া এখন বাস্তবায়নের পথে এগোলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

