মিরসরাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন

0
139
গাউছুল আজম মাইজভান্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশনের উদ্যােগে মিরসরাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি :


গাউছুল আজম মাইজভান্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে মিরসরাইয়ে অনুষ্ঠিত হলো হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন পর্ব। শনিবার (৬ ডিসেম্বর) ১২ নম্বর মসজিদিয়া জান আলী ভূইঁয়া বাড়ির সামনে দিনব্যাপী এ অডিশন অনুষ্ঠিত হয়। এটি গাইছুল আজম মাইজভান্ডারীর তৃতীয় আসরের উপজেলা পর্যায়ের সেরা কোরআন হাফেজ নির্বাচন প্রতিযোগিতা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এবারের প্রতিযোগিতায় উপজেলার ২১টি মাদ্রাসার মোট ১২৯ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অডিশন শেষে নির্বাচিত ২০ শিক্ষার্থী আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রাথমিকভাবে নির্বাচিত ২০ হাফেজকে ক্রেস্ট, ইয়েস কার্ড, সনদপত্র এবং ডা. জামাল উল্ল্যাহ ভূইঁয়া–বিলকিস–নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষকদেরও অনুদান প্রদান করা হয়।

দিনব্যাপী আয়োজনে সকালের দিকে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সহযোগিতায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দায়রা শাখার সভাপতি শফিউল আলম ভূইঁয়া, প্রবাল, সৈকত, মাস্টার সুমন, রবিউল, মোহাম্মদ হাসান, নুরুল হুদা ভূইঁয়া, নিজাম ভূইঁয়া, মঞ্জু, নয়ন, সুজন, কবির ভূইঁয়া, শামসু ভূইঁয়া, পৃষ্ঠপোষক এমদাদুল হক, ইরফানুল হকসহ বহু আলেম-উলামা।

জান আলী ভূইঁয়া মসজিদের সাধারণ সম্পাদক নিজাম ভূইঁয়া বলেন, “এই প্রতিযোগিতা কোরআনের হাফেজদের আরও উৎসাহিত করবে। আশা করি তারা জেলার পর্যায়েও ভালো করবে এবং মিরসরাইয়ের নাম উজ্জ্বল করবে।”

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here