মিরসরাইয়ে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল

0
195
চট্টগ্রাম মিরসরাই উপজেলা বেগম খালেদা জিয়ার মৃ//ত্যু//তে ইউনিয়ন বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

মিরসরাই সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল আমিন চেয়ারম্যান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শোক সভায় নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তার মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারালো। তিনি আজীবন দেশের মানুষের অধিকার আদায়ে আপসহীন লড়াই করে গেছেন। তার এই ত্যাগ ও আদর্শকে হৃদয়ে ধারণ করেই আমাদের আগামী দিনের পথ চলতে হবে।”

সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভার শেষ পর্যায়ে মরহুমার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উক্ত শোক সভা ৯ নং মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দেশনেত্রীর স্মৃতি স্মরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here