মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী এবং রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান। এছাড়াও বক্তব্য দেন পল্লী উন্নয়ন বিআরডিপি কর্মকর্তা মমিনুর ইসলামসহ অন্যান্যরা।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

