নাঙ্গলকোটে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

কুমিল্লা প্রতিনিধি :

 

কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী “ভূমি মেলা ২০২৬” শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) মেলার উদ্বোধন করেন উপজেলা ভূমি কর্মকর্তা মিল্টন চাকমা। এ সময় নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর জানানো হয়, ১৯ মে থেকে শুরু হওয়া এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ ও দ্রুত প্রদানের লক্ষ্যে নাগরিকদের জন্য তথ্য ও পরামর্শ বুথ স্থাপন করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি আবেদন, খতিয়ান ও মৌজা ম্যাপ সংক্রান্ত সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকে স্মার্ট ভূমি সেবা নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here