মানিকছড়িতে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে ওষুধ কোম্পানির কাভার ভ্যানের সংঘর্ষ, আহত ২

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলার মহামুনি টিলা এলাকায় সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ওষুধ কোম্পানির কাভার ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং দুইজন সামান্য আহত হন।

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যান নয়াবাজার আর্মি ক্যাম্পের দিকে যাওয়ার পথে মহামুনি টিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে গাড়িটি সেনাবাহিনীর যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দুর্ঘটনায় সেনাবাহিনীর গাড়িতে থাকা এক আনসার সদস্য এবং ওষুধ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি (সেলস রিপ্রেজেন্টেটিভ) আহত হন। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here