মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা থানা ও শিবালয় সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।
অদ্য ২৭ এপ্রিল ২০২৬ খ্রিঃ তিনি পরিদর্শনকালে থানার ভবন, ব্যারাক, বিভিন্ন সেরেস্তার দাপ্তরিক রেজিস্টারসহ প্রশাসনিক কার্যক্রম তদারকি করেন।
এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্সদের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে আরও গতিশীলতা আনতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
টপিক

