রাজশাহী প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর নামের সংগঠন “মাদার অব ডেমোক্রেসি”-র রাজশাহী বিভাগীয় কমিটি অনুমোদন পাওয়া গেছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে **মোঃ রবিউল আলম (জন্তন)**কে সভাপতি এবং মোঃ মানিক ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গত শুক্রবার (৬ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়।
সংগঠন থেকে জানানো হয়েছে, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

