পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া পরিচালিত আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ–এর ৬৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল সোমবার, ৯ মার্চ ২০২৬ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জামিয়া ইসলামিয়া পটিয়ার মেহমানখানায়। অনুষ্ঠানের উদ্বোধন হয় পবিত্র কোরআন তিলাওয়াত দ্বারা এবং এর সঞ্চালনা করেন জামিয়ার সিনিয়র শিক্ষক ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা জাফর সাদিক।
সভায় সভাপতিত্ব করেন আঞ্জুমানের মহাসচিব ও জামিয়ার সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি একরাম হোসাইন ওয়াদুদী হাফিজাহুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও প্রতিনিধিদের কাছে ধন্যবাদ জানিয়ে সভাপতি বলেন, এই কেন্দ্রীয় পরীক্ষা কওমি শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও যোগ্যতার স্বীকৃতি দেয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ফলাফলে বিভিন্ন শ্রেণী ও বিভাগের মেধাতালিকার প্রথম তিন শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে জামিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ মাওলানা নুরুল আবছার–এর মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।
মাগরিবের নামাজের পর পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল অনলাইন ও অফলাইনে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা QR কোড স্ক্যান অথবা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ তারতিব নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।
এই বাংলা/এমএস
টপিক

