ঝালকাঠি প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন,‘ মাদক ও চাঁদাবাজ মুক্ত ঝালকাঠি গড়তে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ঝালকাঠি জেলাকে নিরাপদ ও শান্তিময় রাখতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।
এ লক্ষ্যে কাজ করতে মাদক ও চাঁদাবাজির কুফল সম্পর্কে পাড়ায়-মহল্লায় জনসচেতনতা তৈরি করতে হবে। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তথ্য দিয়ে পুলিশ ও প্রশাসনকে সহায়তা করতে হবে।
স্থানীয় পর্যায়ে নাগরিক প্রতিরোধ কমিটি গঠন করে মাদক ও চাঁদাবাজদের প্রতিহত করে দল-মত নির্বিশেষে সবাই মিলে একটি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ ঝালকাঠি গড়ে তুলি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নব নিযুক্ত পদের দায়িত্ব নেওয়ার পরে প্রথম বারের মত শুক্রবার বিকেল ৪ টায় ঝালকাঠিতে আসেন।
হযরত কায়েদ সাহেব হুজুরের মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নেছারাবাদের পীর সাহেব হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী , শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. এইচ এম খালিদ মাহামুদ শাকিল, জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদার ।
পরবর্তীতে ড. জিয়াউদ্দিন হায়দার নিজ গ্রামের বাড়িতে গিয়ে তাঁর মায়ের কবর জিয়ারত করেন।
এই বাংলা/এমএস
টপিক

