পাবনা প্রতিনিধি :
মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে মূলধারার সাংবাদিকরা প্রায়ই ‘অপসাংবাদিকতার’ শিকার হচ্ছেন। একদিকে বস্তুনিষ্ঠ সংবাদের খোঁজে মূলধারার গণমাধ্যমকর্মীদের হাড়ভাঙা খাটুনি, আর অন্যদিকে হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আর ‘অনলাইন নিউজ’ এর তকমা লাগিয়ে একদল ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য!
কী ঘটছে মাঠপর্যায়ে? ক্যামেরা ধরা বা ইন্টারভিউ নেওয়ার সময় এরা এমনভাবে ঘিরে ধরে যে পেশাদার কাজ করাই অসম্ভব হয়ে পড়ে। যখনই কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজের বিরুদ্ধে নিউজ করা হয়, এই ভুয়া সাংবাদিকরা সেখানে গিয়ে হাজির হয়।
অভয় দিয়ে বলে “ভাই চিন্তা কইরেন না, আমি আপনার পক্ষে কাউন্টার নিউজ বা প্রতিবাদ দিয়ে দেব! চাঁদাবাজি: সংবাদের সত্যতা নয়, এদের মূল লক্ষ্য হলো সেই দুর্নীতিবাজদের বাঁচানোর নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আক্ষেপের বিষয় হলো, এরা সাংবাদিকতার কোনো নীতিমালার ধার ধারে না। এদের কারণে সাধারণ মানুষের কাছে প্রকৃত সংবাদকর্মীদের ভাবমূর্তি আজ চরম সংকটে।
প্রকৃত সাংবাদিকরা কোনো চাঁদাবাজের সহযোগী নয়। যে যেখানে এই তথাকথিত ‘অ্যান্ড্রয়েড সাংবাদিক’ এবং ‘প্রতিবাদ বাণিজ্যের’ হোতাদের চিহ্নিত করে ব্যবস্থা নিবেন। প্রশাসন এবং সচেতন নাগরিকদের কাছে অনুরোধ প্রেস কার্ড দেখলেই বিভ্রান্ত হবেন না, যাচাই করুন তারা কোন গণমাধ্যমে কাজ করে।
এই বাংলা/এমএস
টপিক

