ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৮ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আটকদের মধ্যে ৭ জন নারী, ৭ জন পুরুষ ও ৪ শিশু রয়েছে। তারা নড়াইল, কক্সবাজার, যশোরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় মহেশপুর-৫৮ বিজিবির বাঘাডাঙ্গা ও খোশালপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

