নাসিরনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ দুজন গ্রেফতার

0
181
প্রতিকি ছবি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের এক সাবেক নেতা–সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) রাতে নাসিরনগর থানা পুলিশের একটি দল পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেফতারকৃতরা হলেন— অরুণ জ‍্যোতি ভট্টাচার্য্য (৪৬), নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের নাছিরপুর গ্রামের অতুল প্রসাদ ভট্টাচার্যের ছেলে। তিনি নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বর্তমানে সংগঠন থেকে নিষিদ্ধ ঘোষিত।

অপরজন রিপন চন্দ্র সরকার (২৯), ভলাকুট ইউনিয়নের সাধন গ্রামের মৃত যতীন্দ্র সরকারের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদ আহম্মদ বলেন, উপজেলায় সম্প্রতি নাশকতার আশঙ্কা দেখা দেওয়ায় ধারাবাহিকভাবে ‘ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবেই নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অরুণ জ্যোতিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, “আইনের শাসন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নাসিরনগর থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান চালাচ্ছে। যেকোনো অরাজকতা বা নাশকতা প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে আছি।”

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here