মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের সময় দালালসহ ৭ বাংলাদেশি আটক

0
141
ভারতে প্রবেশের সময় দালালসহ আটক ৭ বাংলাদেশি / ছবি : এই বাংলা

ঝিনাইদহ প্রতিনিধি :


ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় দালালসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তারা গোপালগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর-৫৮ বিজিবির খোসালপুর ও কুমিল্লাপাড়া অঞ্চলে টহল দলের পৃথক অভিযানে মানব পাচারের সঙ্গে জড়িত দালালসহ ৭ জনকে আটক করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান জানান, আটক দালালকে যশোরের জাস্টিন অ্যান্ড কেয়ার হেফাজতে পাঠানো হবে এবং অন্যদের আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here