পিরোজপুরে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

0
167
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য ক্যাম্প ও আলোচনা সভা / ছবি : এই বাংলা প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি :

“জীবনব্যাপী ডায়াবেটিস — Diabetes Across Life Stages” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ পালন করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (১৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে জেলা সদর হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের পরিচালক ডা. শিশির রঞ্জন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন, হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সবৃন্দ।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার সঞ্জয় মজুমদার, কর্মসূচি সংগঠক হাসানুল কবির, মাঠ সংগঠক গোপাল দেবনাথ রনি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ, রোগ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

এর আগে ১৩ নভেম্বর ব্র্যাকের আয়োজিত স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করেন পিরোজপুর সিভিল সার্জন।

প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here