মহেশপুরে উন্নয়ন কাজে ইউএনওর মনিটরিং এলাকাবাসীর সন্তোষ প্রকাশ

0
280
উন্নয়ন কাজে ইউএনওর মনিটরিং এলাকাবাসীর সন্তোষ প্রকাশ / ছবি - এই বাংলা

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার প্রায় ১৮ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজের মান ও অগ্রগতিতে এবার বিরল স্বস্তি ফিরেছে পৌরবাসীর মাঝে। বহু বছর অভিযোগ ও নিম্নমানের কাজের ভোগান্তির পর চলমান প্রকল্পে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আরএবি আর সি’-এর অধীনে স্থানীয় ঠিকাদার আমিরুল ইসলামের তত্ত্বাবধানে ৫,৭২৪ মিটার ড্রেন এবং সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কার ও ঢালাই কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্পে পঞ্চগড়ের বালি, দিনাজপুরের পাথর, এইচআরআরএম রড, বসুন্ধরা সিমেন্ট, ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।

পৌরসভার প্রকৌশলী সোহেল রানা জানান, প্রতিটি ধাপ নিয়মিত মনিটরিং করে মান নিশ্চিত করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার সরেজমিন পরিদর্শনে নির্মাণমানের প্রশংসা করে বলেন, মানের বিষয়ে কোনো ছাড় নেই, এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। তিনি আরও জানান, কাজের মান নিশ্চিত করতে ৩ সদস্যের অতিরিক্ত মনিটরিং কমিটি কাজ করছে—প্রকল্প ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েল রানা, শফিক এবং পৌরসভার ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রতিদিন মাঠে উপস্থিত থাকছেন।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা জানান, সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়েই কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। স্থানীয়দের আশা, প্রকল্প শেষ হলে পৌর এলাকায় যোগাযোগব্যবস্থা আরও গতিশীল হবে এবং নগরসেবায় আসবে দৃশ্যমান পরিবর্তন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here