ময়মনসিংহে অস্বাস্থ্যকর সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ২ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ময়মনসিংহে অভিযান চালিয়ে দুটি সেমাই উৎপাদন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৭ মার্চ) দুপুরে নগরীর চরঈশ্বরদিয়া এলাকায় যৌথ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে “সেবা ফুড প্রোডাক্টস”কে ২০ হাজার টাকা এবং “মাশাআল্লাহ সেমাই প্রতিষ্ঠান”কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

র‌্যাব-১৪ সূত্র জানিয়েছে, পবিত্র রমজান মাসে ভোক্তাদের নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here