মনোহরগঞ্জে মা ও শিশু সহায়তা ভাতাভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি :

১৭, ১৮, ১৯ ও ২০ মে—চার দিনব্যাপী মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতাভোগীদের নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় ৮ নম্বর খিলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মা ও শিশু সহায়তা ভাতাভোগীদের খাদ্য, পুষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল মা ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানো, পুষ্টিকর খাবার গ্রহণে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে ধারণা দেওয়া।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রশিক্ষণ পরিচালনা করেন খিলা ১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী শিপ্রা রানী মজুমদার এবং পরিবার কল্যাণ সহকারী মোসা. কামরুননাহার পলি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলা ইউনিয়ন পরিষদের সচিব মজিবুর রহমান।

প্রশিক্ষণ সভায় উপস্থিত মা ও শিশুদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সচেতন ও উৎসাহিত করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here