ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন। ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. তাহাজ্জাদ হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রানাউল মোর্শেদ এবং দুর্নীতি দমন কমিশনের রাজশাহী জেলা কার্যালয়ের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, মাধ্যমিক শিক্ষা বিভাগের সহকারী সুপারভাইজার মো. হারুনর রশিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশন রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
এ সময় মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোসা. নুসরাত জাহান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বিজয়ী ও রানার-আপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার বিকল্প নেই।
এই বাংলা/এমএস
টপিক

