বারিতে নতুন কৃষি প্রযুক্তি বিষয়ে ১৪ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :

 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে নতুন উদ্ভাবিত কৃষি প্রযুক্তি বিষয়ে ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বারির সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. মঞ্জুরুল কাদির। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন, গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত কৃষক পর্যায়ে পৌঁছে দিতে হলে বিজ্ঞানীদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জগদীশ চন্দ্র বর্মন। তিনি দেশের কৃষি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।

প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. বজলুর রহমান এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিজানুর রহমান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কেন্দ্র ও বিভাগের মোট ৬০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সিনিয়র বিজ্ঞানী, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বিজ্ঞানীদের নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করবে। এর ফলে গবেষণা কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ হবে এবং উদ্ভাবিত প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মসূচিটি একটি পার্টনার প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here