ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ও জামবাড়িয়া ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরের পরিচালন রাজস্ব বাজেটের আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে লেবার কন্ট্রাক্ট সোসাইটি (এলসিএস)-এর ১১ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উন্মুক্ত ও স্বচ্ছ লটারির মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে দলদলী ইউনিয়নে ৫ জন এবং জামবাড়িয়া ইউনিয়নে ৬ জনসহ মোট ১১ জন নারী কর্মী নির্বাচন করা হয়।
নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন ভোলাহাট উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আছহাবুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ আলী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তোহিদুর রহমান, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন পান্নু মিয়া, দলদলী ইউনিয়ন আমির মো. আমিনুল ইসলাম, ইউপি সদস্য মো. বাবু আলী, জামায়াত নেতা মো. আনোয়ার হোসেন জুয়েল, সাংবাদিক, এলসিএস সুপারভাইজার, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নিয়োগ সংশ্লিষ্টরা জানান, সম্পূর্ণ উন্মুক্ত ও লটারিভিত্তিক প্রক্রিয়ায় নারী কর্মী নির্বাচন করায় পুরো কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। নির্বাচিত কর্মীরা গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ কাজে দায়িত্ব পালন করবেন।

