ভৈরবে পাদুকা মার্কেটে জোতার সোল কারখানায় ভয়াবহ আগুন

ক্ষতি প্রায় ২ কোটি টাকা

0
140
কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা মার্কেটের একটি জোতার সোল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড / ছবি - এই বাংলা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা মার্কেটের একটি জোতার সোল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় দুই কোটি টাকার কাঁচামাল ও উৎপাদিত পণ্য বিনষ্ট হয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিক।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ভৈরব উপজেলার শম্ভুপুর এলাকার সালাম পাদুকা মার্কেটের রেনু প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি ঘটে।

জানা যায়, সকাল ৭টার দিকে শ্রমিকরা কাজ শেষে বিশ্রামে গেলে হঠাৎ কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আশপাশের লোকজন দ্রুত বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। এরই মধ্যে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খবর পেয়ে ভৈরব ও কুলিয়ারচর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানাটি প্রায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

কারখানার মালিক জানান, কাঁচামাল ও প্রস্তুত পণ্য মিলিয়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। কারখানাটিতে প্রায় ৭০ জন শ্রমিক কর্মরত ছিলেন।

এ ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ জানা যাবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here