আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমকে ঘিরে বিতর্ক ও অপসারণ দাবি

সেই আসলাম আলম এখনো আইডিআরএ চেয়ারম্যান

0
144
আইডিআরএ এর বর্তমান চেয়ারম্যান ড. এম আসলাম আলম / ছবি - ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক :

 

আইডিআরএ এর বর্তমান চেয়ারম্যান ড. এম আসলাম আলম বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সর্ব বৃহত্তর অর্থ ডাকাতির ঘটনার সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে দায়িত্বে ছিলেন।

২০১৬ সালের আলোচিত এই অর্থ ডাকাতির ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় হলেও সে সময়কার আর্থিক প্রতিষ্ঠানের সচিব ড. আসলামের ভূমিকা ছিল ”রোম যখন পুড়ছিল, নিরু তখন করুণ সুরে বিউগল বাজাচ্ছিল” এমন। সেই আসলাম আলমকে ড. মো. ইউনুছের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রহস্যজনক কারণে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তারিখে দেশের আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়। তাকে এ পদে নিয়োগ দেয়ার পর বীমা খাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এখনো তিনি বহাল রয়েছেন।

জানা যায়, শেখ হাসিনার সরকারের সাবেক অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিশেষ বিশ্বস্ত, শেখ হাসিনায় অনুগত কর্মকর্তা ছিলেন আসলাম আলম। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ডাকাতির সময় অর্থ মন্ত্রণালয়ের অধিনস্থ্য আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে কর্মরত ছিলেন ড. আসলাম আলম। রিজার্ভ লুটের মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পরিকল্পিতভাবে অনেক দিন পর্যন্ত গোপন করে রাখে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র।

সূত্রগুলো আরো জানায় বিষয়টি চেপে রাখা যখন সম্ভব হচ্ছিল না তখন বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পরস্পর পরস্পরকে দায়ী করে। সে সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ ঘটনা তৎকালীন সচিব আসলাম আলমকে জানানো হয়েছিল বলেও দাবি করা হয়।

রিজার্ভ ডাকাতির পর আসলাম আলমকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হলেও পরে তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়। সে সময় তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেও এই আসলাম আলমের পক্ষে একটি জনপ্রিয় পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তার পক্ষে সাফাই করেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে আসলাম আলমকে আইডিআরএ’র চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলে দেশের আর্থিক খাত সংশ্লিষ্ট অনেকের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেয়। ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান ড. এম আসলাম আলমের অপসারণ দাবি করে পোস্টারিং করা হয়েছিল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তবে এসব পোস্টারে কোনো সংগঠন বা ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। পোস্টারগুলোতে “ফ্যাসিস্টের দোসর, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুণ্ঠনকারী, বীমা করপোরেশন আইন সংশোধনের নামে বিদেশে অর্থ পাচারের ষড়যন্ত্রকারী ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ধ্বংসের হোতা” দাবি করে তার অপসারণ চাওয়া হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর মতিঝিল ঘুরে দেখা গেছে, ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমসহ অন্যান্যের ছবি যুক্ত করে এসব পোস্টারিং করা হয়েছিল।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বাংলাদেশের ব্যাংকিং খাতের বড়ো ধরনের কেলেঙ্কারির সূত্রপাত হয়েছিল এম আসলামের সময়ে। এরপর থেকে ব্যাংক খাতের বড় বড় কেলেঙ্কারি হতে থাকে।

বীমা সংশ্লিষ্ট অনেকে জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর পরই আ.লীগ নেতা ও ব্যবসায়ীদের মালিকানায় থাকা কয়েকটি বীমা কোম্পানির বেশ কয়েকজন পরিচালক বিদেশে পলায়ন করে। এম আসলাম আলম এ বীমা আইনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে তাদির পরিচালক পদ বহাল রাখেন।

সুত্রটি উদহারণ স্বরুপ সিকদার ইন্সুরেন্সের অবস্থা তুলে ধরেন। ৫ আগস্টের পর সিকদার ইন্সুরেন্সের সব পরিচালক একযোগে পলায়ন করলেও এম.আসলাম আলম ও তার সহযোগীদের সহযোগীতায় বিগত ১৮ মাসে এ কোম্পানির পরিচালনা পর্ষদ বহাল রয়েছে।

এছাড়া আরো কয়েকটি বীমা কোম্পানির পরিচালকরা দীর্ঘদিন পলাতক থাকলেও এ সব পরিচালকের বিরুদ্ধে কোন ব্যবস্থাই গ্রহন করেন নি এম.আসলম আলমের নেতৃত্বের আইডিআরএ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here