কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বৃদ্ধা মাকে মেরে ফেলে শোয়ার ঘরে পুঁতে রেখেছে ছেলে। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ছেলে পালিয়ে যান। কিশোরগঞ্জ থানা পুলিশ ৪ জুন ১২টা ১০ মিনিটে ওই মায়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার পাঁচ দিন আগে বড়ভিটা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আশরাফের ছেলে মোঃ জুয়েল (৩৫) তার বৃদ্ধা মা মারুফাকে (৬০) মেরে ফেলে তার শোয়ার ঘরে পুঁতে রাখেন। তিনি পেশায় একজন ভ্যানচালক। তার ছোট ভাই গার্মেন্টস কর্মী লাবিন(৩০) ঈদে বাড়িতে এসে বাদ নামাজ শশুর বাড়িতে চলে যান। গত ২ জুন রাতে মা মারুফা, বড় ভাই জুয়েল, ভাবি হাসি বেগম(২৭) ও ভাতিজা
ভাতিজাদের কাউকে খুঁজে না পেয়ে মনে সন্দেহ বাঁধে। এছাড়া বড় ভাইয়ের শোয়ার ঘরে মাটিতে ফাটল দেখেন এবং বিছানায় রক্তের অস্তিত্ব খুঁজে পান। পরদিন ৩ জুন সকালে পুলিশের কাছে সংবাদ দিলে, পুলিশ ৪ জুন রাত ১২টা ১০ মিনিটে ওই শোয়ার ঘরের মাটি খুঁড়ে অর্ধগলিত লাশ উদ্ধার করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশে মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। মামলার প্রস্ততি চলছে। তদন্তে হত্যার কারণ বেরিয়ে পরবে।
এই বাংলা/এমএস
টপিক

