ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার ডিমলা উপজেলার বালাপাড়া এলাকার বুড়িতিস্তা নদীর বাঁধ সংস্কার কাজের উদ্বোধন করেছেন।
রোববার (২ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান, উপজেলা বায়তুল মাল সম্পাদক ওয়াহেদুজ্জামান বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ও জনপ্রতিনিধিরা আন্তরিকভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “বুড়িতিস্তা নদীর বাঁধ সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। পাশাপাশি নদীভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে।”
স্থানীয় বাসিন্দারা বাঁধ সংস্কার কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান।
এই বাংলা/এমএস
টপিক

