বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ, সৌদি আরবে মানবেতর জীবন কাটাচ্ছেন যুবক

স্টাফ রিপোর্টার :

উন্নত জীবনের আশায় বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার এক কথিত দালালের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তার আশ্বাসে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যয় করে সৌদি আরবে গিয়ে কাজ, বৈধ কাগজপত্র কিংবা থাকার ব্যবস্থা—কোনোটিই পাননি এক যুবক। প্রায় ১০ মাস ধরে তিনি সেখানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগী শিপন মিয়া শিবগঞ্জ পৌর এলাকার কলুমগাড়ী গ্রামের বাসিন্দা। তার পরিবারের দাবি, শিবগঞ্জ পৌর এলাকার তেঘরী গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে বায়জিদ শেখ বিদেশে ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসে পরিবারের সঞ্চিত অর্থসহ প্রায় সাড়ে ৬ লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান শিপন। কিন্তু সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী কোনো চাকরি, আবাসন বা প্রয়োজনীয় কাগজপত্র পাননি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ না পেয়ে শিপন মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে বায়জিদ শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করছেন না। একই সঙ্গে দেশে ফেরার বিষয়েও কোনো সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

এ ঘটনায় শিপনের পরিবার ও স্থানীয়রা অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ ফেরত এবং সৌদি আরব থেকে শিপনকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বায়জিদ শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here