বিএমডিএ চেয়ারম্যান হওয়ায় কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনায় সংবর্ধনা

পাবনা প্রতিনিধি :

 

সচিব পদমর্যাদায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি পাবনার কৃতিসন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার (১৬ মে) দুপুরে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে তাকে ফুলের সংবর্ধনা প্রদান করেন বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর আগে কৃষিবিদ হাসান জাফির তুহিন তার নিজ নির্বাচনী এলাকা পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসন ঘুরে পাবনা শহরে প্রবেশ করেন। এসময় পাবনার টেবুনিয়া থেকে হাজার হাজার মানুষ তাকে বরণ করেন। এরপর হাজারো মোটরসাইকেলের বহর নিয়ে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে আসেন।

উল্লেখ্য, গত ৫ মে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তাকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর গত ১০ মে রাজশাহীতে অবস্থিত বিএমডিএ কার্যালয়ে যোগদান করেন তিনি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here