নাঙ্গলকোটে জমিয়াতুল মোদার্রেছীনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদরাসা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি ও মৌকরা দারুসসুন্নাত নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কাশিপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা শরীফ মো. বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলা শাখার সভাপতি এবং মৌকরা দরবারের পীর আমিরুল সালেকিন হযরত মাওলানা শাহ মুহাম্মদ নেছারউদ্দীন ওয়ালিউল্লাহী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক ও লাকসাম গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ মাওলানা নুরুন নবী রহমানি, অধ্যক্ষ মাওলানা কলিমুল্লাহ, অধ্যক্ষ মাওলানা শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদ ভূঁইয়া, অধ্যক্ষ মাওলানা আবুল বাশার ও মাওলানা ইয়াসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিগগিরই বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রীকে অতিথি করে বৃহৎ পরিসরে আরেকটি সভার আয়োজন করা হবে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এ কমিটির অনুমোদন দেন।

সভার শেষে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা বিভিন্নভাবে খেদমত করে ইন্তেকাল করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here