বালুবাহী ট্রলির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

 

বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মোড়ে শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের সামনে ঘটনাটি ঘটে।

মৃত্যু ভান চালক হল রবিউল ইসলাম (৫০)। উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মোড় হতে শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের সামনে দিয়ে একটি ভ্যান কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় একই দিক থেকে আসা বালুবাহী মাহেন্দ্র ট্রলি ওই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ছিটকে পাঁকা রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাতসহ গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা আহত ভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ট্রলিটি স্থানীয়রা আটক করে থানায় দেয়।

জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাকিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, লাশ হাসপাতালে রয়েছে। ট্রলি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here