বানারীপাড়ায় গণজাগরণ দলের পরিচিতি সভায় ঐক্যবদ্ধ রাজনৈতিক ভূমিকার আহ্বান

0
194
বানারীপাড়ায় গণজাগরণ দলের পরিচিতি ও আলোচনা সভা / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :


বরিশালের বানারীপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের উপজেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বাইশারী ইউনিয়নের নেসারিয়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী গণজাগরণ দল বরিশাল দক্ষিণ জেলা শাখার সভাপতি আবু সুফিয়ান এবং সঞ্চালনায় ছিলেন বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল মনির। প্রধান আলোচকের বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম টিটু।

এছাড়া বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন, বরিশাল উত্তর জেলা শাখার সভাপতি আরিফ দেওয়ান, সাধারণ সম্পাদক মো. নাঈম এবং উপজেলা শাখার সভাপতি মো. আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয়তাবাদী শক্তিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বাধা ও ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে নেতৃবৃন্দ দলীয় কর্মীদের সংগঠিত ও সতর্ক থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here