বাউবিতে একাডেমিক লেখালেখি, কপিরাইট ও প্লেজিয়ারিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘একাডেমিক লেখালেখি: কপিরাইট, উন্মুক্ত শিক্ষাসামগ্রী (OER) ও চৌর্যবৃত্তি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান জ্ঞানভিত্তিক বিশ্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। গবেষণা, সৃজনশীলতা, একাডেমিক সততা এবং মৌলিক চিন্তার বিকাশের মাধ্যমে জ্ঞান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি গবেষণা ও লেখালেখিতে নৈতিকতা, কপিরাইট এবং মেধাস্বত্ব সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, প্লেজিয়ারিজম ও কপিরাইট লঙ্ঘন একজন শিক্ষকের ব্যক্তিগত মর্যাদা, পেশাগত সুনাম এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তাই গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে সততা, দায়িত্বশীলতা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এ ধরনের প্রশিক্ষণ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের দায়িত্ব আগের চেয়ে আরও বিস্তৃত হয়েছে। গবেষণা, একাডেমিক লেখালেখি, ওপেন এডুকেশনাল রিসোর্স (OER), কপিরাইট, মেধাস্বত্ব সংরক্ষণ এবং প্লেজিয়ারিজম প্রতিরোধ বিষয়ে সম্যক জ্ঞান অর্জন সময়ের দাবি। তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিজ নিজ শিক্ষা ও গবেষণায় কাজে লাগানোর আহ্বান জানান।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। তিনি একাডেমিক মূল্যায়নের নতুন ধারা, ‘কপি-পেস্ট’ সংস্কৃতি প্রতিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা, বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা, উন্মুক্ত শিক্ষাসামগ্রী (OER), প্রেডেটরি জার্নাল এড়ানো এবং আন্তর্জাতিক সাইটেশন বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, অনুষদ ও বিভাগের ৩৩ জন শিক্ষক অংশ নেন। বিষয়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা একাডেমিক লেখালেখি, কপিরাইট এবং গবেষণার নৈতিকতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here