ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
“ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নেকজান বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বেলা ১১টায় বিদ্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হিসেবে একটি ফলজ গাছের চারা রোপণ করা হয়।
লার্নিং অ্যাক্সিলারেশন সেকেন্ডারি এডুকেশন (লেইস)-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা পাখি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” উদ্যোগের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
এই বাংলা/এমএস
টপিক

