বরিশালে তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও বৃক্ষ চারা বিতরণ কর্মসূচি আয়োজন

0
192
তারেক রহমানের জন্মদিনে বরিশালে রক্তদান ও গাছের চারা বিতরণ / ছবি - এই বাংলা

বরিশাল প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে রক্তদান কর্মসূচি ও বৃক্ষ চারা বিতরণ করেছে প্রজন্ম মুক্তিযোদ্ধা দল জেলা ও মহানগর শাখা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার দুপুরে নগরীর টাউন হল চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর–৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

উদ্বোধনের পর সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন এবং সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা বিতরণ করা হয়। এতে পরিবেশ সংরক্ষণ ও মানবিক সেবার প্রতি তরুণ প্রজন্মের উৎসাহ আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

বক্তব্যে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, “সামাজিক দায়িত্ববোধ ও ত্যাগের বার্তা ছড়িয়ে দিতে আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি। তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ বড় ভূমিকা রাখবে।”

প্রজন্ম মুক্তিযোদ্ধা দলের নেতারা জানান, দেশের উন্নয়ন ও কল্যাণে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে আগামীতে আরও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হবে।

অনুষ্ঠানে জেলা ও মহানগর প্রজন্ম মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here