বরিশালে ‘জনগণের শক্তি’ অ্যাপের আত্মপ্রকাশ

শারমিন সুলতানার নেতৃত্বে অস্থায়ী পরিষদ

নিজস্ব প্রতিবেদক :

 

শ্রমজীবী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে বরিশালে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক ও প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম ‘জনগণের শক্তি’ APP।

“পরিবর্তন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে জনগণের শক্তি ও জনগণের মুক্তি” শ্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক এই প্রতিষ্ঠানটি তার কার্যক্রম শুরু করেছে। সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য শারমিন সুলতানাকে প্রধান করে ১১ সদস্যবিশিষ্ট এক বছরের জন্য একটি অস্থায়ী পরিষদ গঠন করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতারা জানান, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমস্যা, অধিকার ও প্রত্যাশা তুলে ধরার একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে ‘জনগণের শক্তি’ কাজ করবে। সাধারণ মানুষের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা এবং সমাজের নানা অসঙ্গতি ও সমস্যা নিয়ে সচেতনতা সৃষ্টি করাই হবে সংগঠনটির মূল লক্ষ্য।

অস্থায়ী পরিষদের প্রধান শারমিন সুলতানা বলেন, “আগামী দিনে জনগণের কথা বলার একটি শক্তিশালী ও স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে ‘জনগণের শক্তি’ কাজ করবে। এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়; বরং দেশ ও জনতার চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা এবং বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়গুলো তুলে ধরার একটি উদ্যোগ।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, পরিবার, সমাজ, গ্রাম, শহর ও নগরের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো নিয়ে জনমত তৈরি করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে। পাশাপাশি শ্রমজীবী মানুষ, অসহায় পরিবার, বঞ্চিত শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সংগঠনটি বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘জনগণের শক্তি’ একটি অরাজনৈতিক ও স্বতন্ত্র সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। প্রযুক্তিনির্ভর অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তাদের সমস্যা, মতামত ও দাবি সহজেই তুলে ধরতে পারবেন। এর মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাদের সমস্যার দ্রুত সমাধানের জন্য সামাজিক ও জনমুখী উদ্যোগ গ্রহণ করা হবে।

অস্থায়ী পরিষদ আগামী এক বছরে সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, নতুন সদস্য অন্তর্ভুক্ত করা, বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পরিচালনা করা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে। এ সময় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সংগঠনের কার্যক্রম বিস্তারের উদ্যোগও নেওয়া হবে বলে জানানো হয়।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় ‘জনগণের শক্তি’ ভবিষ্যতে একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধান ও মানবিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here