বরিশাল প্রতিনিধি :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন পর্ষদ বরিশালের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, নারীরা এখনো ঘরে-বাইরে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। শারীরিক সহিংসতার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে হেনস্তা ও নির্যাতনের শিকার হচ্ছেন অনেক নারী। এসব সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা। বক্তব্য দেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, পিডিও’র নির্বাহী পরিচালক রনজিত দত্ত, উন্নয়ন সংগঠক হাসিনা বেগম নিলা এবং আইসিডিএ’র নির্বাহী পরিচালক কাজী নওশাত।
অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠন ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
এই বাংলা/এমএস
টপিক

