অষ্টগ্রামে জামাতে ইসলামীর কর্মীর বিরুদ্ধে সরকারি ব্রিজ ভেঙ্গে খাল দখলের অভিযোগ

0
231
অষ্টগ্রামে সরকারি ব্রিজ ভাঙা ও খাল ভরাটের অভিযোগ / ছবি - এই বাংলা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৮ নম্বর পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ব্যান্ডের বাজার এলাকায় সরকারি ব্রিজ ভেঙে খাল দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্র জানায়, গত ১৩ নভেম্বর দুপুরে ব্রিজের এক পাশের রেলিং ভেঙে ফেলার পর রাতের আঁধারে সরকারি খালে মাটি ফেলে ভরাট করা হয়। অভিযোগ রয়েছে, এ কাজে নেতৃত্ব দিয়েছেন অষ্টগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আশরাফুল হক। তার সঙ্গে ছিলেন শহীদ মিয়া, কামরুল মিয়া, আফরুজ মিয়াসহ স্থানীয় কয়েকজন।

খাল ভরাটের ফলে বর্ষার পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় আশপাশের জমিতে এখনো পানি জমে আছে। স্থানীয় কৃষকরা জানান, প্রতিবছর এই খাল ব্যবহারের ওপর নির্ভর করে তারা জমিতে বীজ রোপণ ও আবাদ করতেন। কিন্তু খাল ভরাট হওয়ায় সময়মতো জ্বালা রোপণ ও বীজ গোপন করতে পারছেন না, ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এছাড়া খাল ভরাটের সময় কাছাকাছি থাকা একটি সরকারি টিউবওয়েলের নিচের পাকা অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের তিন সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহানকে ফোন করলে তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ভাঙা রেলিং পুনরায় নিজেদের অর্থায়নে স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, “আগামীকাল (২৬ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) খালের জায়গা পরিমাপ করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেবেন।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here